ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

রাজনীতি

শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি

ফালু মিয়া বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সেলিনা আক্তার সেলি নামক নারী নেত্রী। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি তিনি একজন মানবদরদী সমাজসেবক হিসেবেও এলাকায় পরিচিত। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ এবং নারী উন্নয়ন ও জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে তিনি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত। নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আবারও নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ নারী নেত্রী সেলিনা আক্তার সেলি। তিনি এলাকাবাসীর কাছে সমর্থন ও দোয়া কামনা করেছেন। সেলিনা আক্তার সেলি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি দুইবার নরসিংদী সদর উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া শিলমান্দী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে টানা তিনবার সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। এক পর্যায়ে তিনি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শিলমান্দী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত মহিলা সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন এবং নরসিংদী সদর উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি আবারো একই পদে (১.২. ও ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য হিসাবে) নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন। ব্যক্তিগত জীবনে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পথচলা সেলিনা আক্তার সেলি একজন স্বামীহারা নারী হিসেবেও সমাজে সংগ্রামের প্রতীক হয়ে উঠেছেন। সকল বাধা পেরিয়ে তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। আসন্ন নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, “আমি সবসময় জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই। এলাকার উন্নয়ন ও মানুষের সেবা নিশ্চিত করতে আবারও নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।” স্থানীয়রা জানান, দীর্ঘদিনের অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা এবং মানবিক কর্মকাণ্ডের কারণে সেলিনা আক্তার সেলি ইতোমধ্যেই ভোটারদের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি