ঢাকা, ৪ জুন ২০২৬: সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান সিনহার সুযোগ্য সন্তান তানভীর সিনহা গত ৩ জুন ২০২৬ তারিখে সড়ক ও জনপথ অধিদপ্তরের সম্মানিত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে কুন্ডের বাজার ব্রিজসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও আলোচনায় গুরুত্ব পায়।এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।