বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
হলি আর্টিজান হামলার আসামি মামুন আটক

হলি আর্টিজান হামলার আসামি মামুন আটক

ডেস্ক নিউজঃ হলি আর্টিজান জঙ্গি হামলার মামলার আসামি ও জেএমবির শীর্ষ নেতা মো. মামুনুর রশিদ ওরফে রিপন ওরফে রেজাউল করিম ওরফে রেজাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা।

গাজীপুর বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। আটক মামুন হলি আর্টিজান জঙ্গি হামলার অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী এবং এ ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিটভুক্ত আসামি বলে জানিয়েছে র‌্যাব।

গতকাল শনিবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মামুন জেএমবির সূরা সদস্য। আটকের সময় তার কাছ থেকে নগদ দেড় লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান মামুনকে আটকের ঘটনাটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে পরে আরো তথ্য জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com