শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
জেনে নিন টেনশন কমানোর উপায়

জেনে নিন টেনশন কমানোর উপায়

ডেস্ক নিউজঃ একেক জন একেক রকম টেনশনে ভুগছেন, আবার তা থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন। আপনার ভালো থাকা যে শুধু আপনার উপর নির্ভর করে। এই সত্যিটা যত তাড়াতাড়ি বুঝতে পাড়বেন এবং নিজের খেয়াল রাখতে পাড়বেন, তত তাড়াতাড়ি টেনশন থেকে বেরিয়ে আসতে পারবেন। নিজে নিজেই এসব মানসিক চাপ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। জেনে নিন টেনশন কমানোর কিছু উপায়- সব চিন্তা ফেলে রেখে পর্যাপ্ত ঘুমিয়ে নিন৷ ক্লান্তি ও চিন্তা দূর করার জন্য ঘুম অত্যন্ত দরকার৷

প্রিয়জনের সঙ্গে দেখা করুন, সময় কাটান। দেখা করা সম্ভব না হলে ফোনে কথা বলুন। দরকারে আপনার সমস্যা নিয়ে তাদের সঙ্গে কথা বলুন।

 আবৃত্তি, বই পড়া, বাগান করা বা অন্য যে কোনো পছন্দের কাজে ব্যস্ত থাকতে পারেন। আর এ সময় অন্য সব কিছু ভুলে যান। মনের আনন্দে ভালোবেসে ভালোলাগার কাজ করুন।

অতিরিক্ত চাপ কাজে মন বসাতে বাধা তৈরি করে। কাজের ফাঁকে মাঝেমধ্যে বিরতি নিন। গান শুনতে পারেন। গান মন ভালো করে, মানসিক চাপ কমাতেও এর জুড়ি নেই।

অপরাধবোধ চিন্তা দূরে রাখুন৷ মানুষ মাত্রই ভুল করে৷ তাই অতীত নিয়ে বেশি ভেবে নিজের ভালো সময় নষ্ট করবেন না৷

বুকভরে শ্বাস নিয়ে ধীরে ধীরে ছেড়ে দিন। এটা চাপ কমাতে ও মন শান্ত করতে সাহায্য করে।

ঠিকমতো খাওয়া-দাওয়া করুন, ফলমূল ও শাকসবজি বেশি করে খান। টেনশন কমাতে পর্যাপ্ত পানি পান করুন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com