বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
পাকিস্তানকে খণ্ড-বিখণ্ড করতে চায় সৌদি আরব : ইরান

পাকিস্তানকে খণ্ড-বিখণ্ড করতে চায় সৌদি আরব : ইরান

ভিশন বাংলা ডেস্ক: সৌদি আরব যে শত শত কোটি ডলার দিচ্ছে পাকিস্তানকে তার পেছনের আসল উদ্দেশ্য হচ্ছে- প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়ে দিয়ে এই দেশটিকে খণ্ড-বিখণ্ড করা। এমন মন্তব্য করেছেন ইরানের কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানি।

২১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার পাকিস্তানকে সতর্ক করার পাশাপাশি জেনারেল সোলায়মানি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ওপর সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।

তিনি বলেন, সিস্তান-বালুচিস্তান প্রদেশে পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসীরা গত ১৪ ফেব্রুয়ারি যে ঘৃণ্য হামলা চালিয়েছে তেহরান তার প্রতিশোধ নেবে।

তিনি বলেন, ইরান চিন্তিত এ কারণে যে, পাকিস্তানের জনগণ ও সরকার সন্ত্রাসীদের হাতে সৌদি অর্থ যাওয়ার সুযোগ করে দেয়। সৌদি আরবের এই অর্থ পাকিস্তানের সব প্রতিবেশীকে বিরক্ত করে এবং পাকিস্তানকে বিষয়টি পুরোপুরিভাবে অনুধাবন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

সূত্র: আইআরআই

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com