শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ভাসানটেক বস্তির আগুন নিয়ন্ত্রণে

ভাসানটেক বস্তির আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার:রাজধানীর ভাসানটেক বস্তিতে (জাহাঙ্গীর বস্তি নামেও পরিচিত) লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের প্রচেষ্টায় বুধবার দিবাগত রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাত ১টা ৩৪ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনের কারণ জানা যায়নি।
চকবাজারের অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও বড় ধরনের আগুন লাগল রাজধানীতে। গত ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ১৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলে ৬৭ জনের মরদেহ উদ্ধারের খবর জানায় কর্তৃপক্ষ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com