শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইথিওপিয়ায় বিধ্বস্ত বিমানের সবাই নিহত

ইথিওপিয়ায় বিধ্বস্ত বিমানের সবাই নিহত

নিউজ ডেস্কঃ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে উড্ডয়নের মাত্র ছয় মিনিটের মাথায় বিধ্বস্ত বিমানের ১৫৭ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৩ দেশের নাগরিক রয়েছেন। দেশটির গণমাধ্যমসত্রে এ তথ্য জানা যায়।এর আগে দেশটির সরকারি বিমানসংস্থার এক বিবৃতিতে বলা হয়, বোয়িং-৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি বোল বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৩৮ মিনিটে উড্ডয়ন করে। ছয় মিনিট পর ৮টা ৪৪ মিনিটে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকের বিশোফতু শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

ইথিওপিয়ান এয়ারলাইন্সের এক মুখপাত্র বলেন, বোয়িং ৭৩৭ বিমানটি ১৪৯ যাত্রী ও ৮ জন ক্রু নিয়ে আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইবোরিতে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ গভীর দুঃখ প্রকাশ করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।প্রধানমন্ত্রী টুইটে বলেন, ‘এই বিমান দুর্ঘটনায় যেসব পরিবার তাদের আপনজন হারিয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com