বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
১৫৬ জনকে যৌন হয়রানির দায়ে ১৭৫ বছরের কারাদণ্ড!

১৫৬ জনকে যৌন হয়রানির দায়ে ১৭৫ বছরের কারাদণ্ড!

খেলোয়াড় এবং রোগীদের যৌন হয়রানির দায়ে মার্কিন অলিম্পিক দলের সাবেক একজন চিকিৎসককে একশ ৭৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

ভুক্তভোগী একশ ৫৬ জনের অভিযোগ সাতদিন ধরে শুনানির পর ল্যারি নাসেরকে দোষী সাব্যস্ত করে ওই রায় দেন আদালত।

মিশিগানে গত বুধবার রায় ঘোষণার সময় বিচারক রোসেমারি অ্যাকুইলিনা নাসেরকে উদ্দেশ্য করে বলেন, আমি আপনার মৃত্যুর ‘সনদে’ স্বাক্ষর করছি। যাতে করে কোনোভাবেই নাসের ছাড়া পেয়ে না যান, সে উদ্দেশ্যেই এতো বছরের সাজা ঘোষণা করা হয়।

এর আগে আরো বেশ কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। তারাও বিচারে আওতায় এসেছেন।

এক বিবৃতির মাধ্যমে আদালত জানিয়েছে, নাসের কোনোভাবেই চিকিৎসক হতে পারেন না। কিন্তু দুঃখজনক ব্যাপার হলেঅ তিনি ওই দায়িত্ব পালন করেছেন। তিনি শিশুদেরও যৌন হয়রানি করেছেন। এরকম বিকৃত মস্তিষ্কের কোনো ব্যক্তির অধ্যায় মুছে গেল।

শিকাগো থেকে আলজাজিরার জন হেনদ্রেন জানান, খেলার ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে যৌন হয়রানির মামলা ছিল এটি। এই মামলার শুনানিতেই ব্যাপক প্রভাব পড়েছিল। গত সোমবারই নাসের পদত্যাগ করেছেন। এবার রায়ের মাধ্যমে অভিযোগকারীরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছে।

সূত্র : আলজাজিরা

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com