শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
আলজেরিয়ায় লাখো মানুষের বিক্ষোভ; প্রেসিডেন্টের পদত্যাগ দাবি

আলজেরিয়ায় লাখো মানুষের বিক্ষোভ; প্রেসিডেন্টের পদত্যাগ দাবি

আলজেরিয়ার রাজপথে নেমে এসেছে লাখো মানুষ

নিউজ ডেস্কঃ আলজেরিয়ার রাজপথে নেমে এসেছে লাখো মানুষ। প্রেসিডেন্ট আবদেলআজিজ বুতেফ্লিকার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে তারা।

গতকাল শুক্রবার রাজধানী আলজিয়ার্সে বিক্ষোভ করেছে লাখো জনতা। দেশটির অন্যান্য স্থানেও রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা। সরকারবিরোধীরা বলছেন, সারা দেশে ১০ লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে।

আলজেরিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে গণ আন্দোলন চলছে। গতকাল শুক্রবার ষষ্ঠ সপ্তাহের মতো রাজধানী আলজিয়ার্সে আয়োজিত কর্মসূচি বিশাল বিক্ষোভে পরিণত হয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা বলছেন, ২০ বছর ধরে ক্ষমতায় রয়েছেন প্রেসিডেন্ট বুতেফ্লিকা। নিজের শাসনকাল দীর্ঘায়িত করতে নির্বাচন পেছানোর চক্রান্ত করছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৩ সালে স্ট্রোকে আক্রান্ত হন বুতেফ্লিকা। এরপর খুব কমই প্রকাশ্যে এসেছেন তিনি। গত মাসে পঞ্চম বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। এরপর তার বিরুদ্ধে গণ-বিক্ষোভ শুরু হয়।

সূত্র : রয়টার্স, বিবিসি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com