বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, ফালু মিয়া

সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ

নরসিংদীর মনোহরদীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে মনোহরদী থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাইপাস রোডে অবস্থিত মনোহরদী থানা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মোঃ কাউছার মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও অধ্যক্ষ মোঃ জাহানগীর মিয়া। সভাপতিত্ব করেন মনোহরদী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোবারক হোসেন নাদিম।
এ সময় মনোহরদী থানা প্রেসক্লাবের উপদেষ্টা মান্না দাস চৌধুরী উজ্জ্বল, উপদেষ্টা মোঃ রতন মিয়া, উপদেষ্টা সদস্য মোঃ এনামুল ও মোঃ আসাদ মিয়া উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ মনিরনুজ্জামান (মনির), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক (ফালু), সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান হোসেন সুমনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় সুধীজন।
ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনায় বিশেষ দোয়া করা হয়।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সমাজের অসঙ্গতি তুলে ধরেন এবং উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সভাপতির বক্তব্যে মোঃ মোবারক হোসেন নাদিম বলেন, সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মনোহরদী থানা প্রেসক্লাব সাংবাদিকদের কল্যাণ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবে।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত অতিথিরা এ আয়োজনকে সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ উল্লেখ করে আয়োজকদের ধন্যবাদ জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com