শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
রমজানে কেনাকাটায় বড় ছাড় আবুধাবিতে

রমজানে কেনাকাটায় বড় ছাড় আবুধাবিতে

রমজানে খাবারপণ্যে বড় ছাড় পাবে আবুধাবিবাসী

রমজান মাস আসন্ন। আর পবিত্র এই মাসকে সামনে রেখে কেনাকাটায় বড় ধরনের ছাড় দেয়া হবে আরব আমিরাতের আবু ধাবিতে। এই রমজানে নাগরিকেরা খাবারপণ্য কিনতে ভর্তুকি সুবিধা পাবে।

‘স্মার্ট পাস ডিজিটাল প্লাটফর্ম’ পদ্ধতি ব্যবহারের মাধ্যমেই এসব পণ্য কিনতে পারবে। এমনকি তাদেরকে ‘হোম ডেলিভারী’ সুবিধাও দেয়া হবে।

জানা গেছে, রমজান মাসে আবুধাবি, আল দাফরা এবং আল আইনের তিনটি পৌরসভার অর্ন্তভূক্ত এলাকার বাসিন্দারা কেনাকাটায় ওই ছাড় পাবেন। এই ডিজিটাল প্লাটফর্মের সুবিধা পাবেন ৭০ হাজার নিবন্ধিত বাড়ির বাসিন্দারা।

১৩৯টি খাদ্যপণ্যকে এই তালিকায় রাখা হয়েছে। ৬টি খাদ্যভান্ডার থেকে  খাদ্যপণ্যগুলো সরবরাহ করা হবে। এ জন্য রমজানের আগেই নতুন দোকান খোলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

আর এই বর্ধিত চাহিদা মেটাতে ১০০০ হাজার টনেরও বেশি চাল মজুত করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র : খালিজ টাইমস

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com