শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
শ্রীলঙ্কায় হামলার দায় স্বীকার করেছে আইএস

শ্রীলঙ্কায় হামলার দায় স্বীকার করেছে আইএস

আর্ন্তজাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে একাধিক গির্জা ও অভিজাত হোটেলে সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। তবে তারা কোনো প্রমাণ দেয়নি। চরমপন্থী গোষ্ঠীটি আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) তাদের আমাক সংবাদ সংস্থার মাধ্যমে দায় স্বীকার করে।

তাদের দাবি, রোববারের হামলাকারীরা ছিলেন ইসলামিক স্টেটের যোদ্ধা। তবে হামলাকারীরা যে জঙ্গি গোষ্ঠীটির প্রতি অনুগত সে বিষয়ে তারা কোনো ছবি বা ভিডিও দেয়নি।

একদা ইরাক ও সিরিয়ায় দখল করা ভূমির সব হারানো আইএস আগেও অনেক হামলার অসমর্থিত দায় স্বীকার করেছে। শ্রীলঙ্কার কর্মকর্তারা হামলার জন্য স্থানীয় একটি ইসলামি চরমপন্থী গোষ্ঠীকে দায়ী করেছে।

শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ‘প্রতিশোধ’ ছিল ইস্টার সানডের বোমা হামলা। রুয়ান বিজেবর্ধনে মঙ্গলবার সংসদে এ মন্তব্য করেন। তবে তিনি এ বিষয়ে কোনো প্রমাণ এবং তথ্যটি কোথা থেকে পাওয়া গেছে তার ব্যাখ্যা দেননি।

রুয়ান বিজেবর্ধনে বলেন, গির্জা, বিলাসবহুল হোটেল ও অন্যান্য এলাকায় চালানো সমন্বিত বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২১ জনে দাঁড়িয়েছে। সেই সাথে আহত হয়েছে ৫০০ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com