শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
যুক্তরাজ্যে অ্যাসাঞ্জের ৫০ সপ্তাহের কারাদণ্ড

যুক্তরাজ্যে অ্যাসাঞ্জের ৫০ সপ্তাহের কারাদণ্ড

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে কারাদণ্ড দিয়েছে লন্ডনের একটি আদালত। জামিন নিয়ে পালানোর অভিযোগে ৪৭ বছর বয়সী উইকিলিকসের প্রতিষ্ঠাতাকে ৫০ সপ্তাহের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে এ দণ্ড ঘোষণা করা হয়। তবে তার আগে অ্যাসাঞ্জের লেখা একটি চিঠি আদালতে পড়ে শোনানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

অভিযোগের শুনানিতে সাউথার্ক ক্রাউন আদালতের বিচারক জানান, অ্যাসাঞ্জ জামিন শর্ত ভঙ্গ করে সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ করেছে।

প্রায় ৭ বছর আগে যুক্তরাজ্যের একটি আদালত থেকে জামিন নেয়ার পর লন্ডনের ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। বিচার এড়াতে সেখান থেকে তিনি আর বের হননি।

২০১০ সালে পেন্টাগন ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাখ লাখ সামরিক ও কূটনৈতিক গোপন নথি ফাঁস করে দেন অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ। এ অভিযোগে যুক্তরাষ্ট্রে মামলা চলছে অ্যাসাঞ্জের বিরুদ্ধে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com