শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
মিয়ানমারে বিমান ছিটকে পড়ে পাইলটসহ আহত ৪

মিয়ানমারে বিমান ছিটকে পড়ে পাইলটসহ আহত ৪

নিউজ ডেস্ক: বৈরি আবহাওয়ার কারণে মিয়ানমারের ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। এতে পাইলটসহ অন্তত চারজন আহত হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার (৮ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।ওই ফ্লাইটটিতে তখন ৩৩ জন আরোহী ছিলেন বলে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত বিমানটির ফ্লাইট নম্বর বিজি০৬০।

দ্য মিয়ানমার টাইমসের দেওয়া ছবিতে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ইয়াঙ্গুন বিমানবন্দরে রানওয়ের পাশে ঘাসে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে।

বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ৩টা ২০ মিনিটে ছেড়ে যায়। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াংগুন বিমানবন্দরে অবতরণের সময় এই ঘটনা ঘটে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com