বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
ছুটি শেষে রাজধানীমুখো লাখো মানুষের ঢল

ছুটি শেষে রাজধানীমুখো লাখো মানুষের ঢল

ভিশন বাংলা ডেস্ক: ঈদুল ফিতরের ছুটি শেষে জীবিকার তাগিদে রাজধানীসহ কর্মস্থলগুলোতে ফিরছে লাখ লাখ মানুষ। আজ শনিবার সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন ও গাবতলীসহ রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ছিল মানুষের ভিড়।

আগামীকাল রবিবার থেকে অফিস-আদালত খুলবে। তাই পরিবার নিয়ে শনিবার থেকেই রাজধানীতে ফিরতে শুরু করছেন লোকজন। উত্তরবঙ্গ থেকে ফিরতে টাঙ্গাইল থেকে গাজীপুর পর্যন্ত কিছুটা বেগ পোহাতে হয়েছে ঢাকামুখী মানুষকে।

ঈদের ছুটিতে অধিকাংশ মানুষ গ্রামে চলে যাওয়ায় এ কদিন ঢাকা মহানগরী ছিল বেশ ফাঁকা।

আজ শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী যাত্রীদের ভিড় বাড়ছে। বাস টার্মিনাল, রেলস্টেশন, সদরঘাটে ক্রমেই চাপ বাড়ছে।

তবে লোকজন ফিরলেও এক সপ্তাহের আগে স্বাভাবিক চাঞ্চল্য ফিরবে না রাজধানীতে এমনটিই মনে করছেন সংশ্লিষ্টরা।

যাত্রীর চাপ সামাল দিতে রেলওয়ে কর্তৃপক্ষ বাড়তি ট্রেনের ব্যবস্থা করেছে। যতদিন বাড়তি ভিড় থাকবে ততদিন পর্যন্ত ট্রেনের বিশেষ সেবা চলবে বলে জানিয়েছে কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com