সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
মুক্তি পেলেন বাউল আবুল সরকার হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ নীলফামারী ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে অপতথ্য রোধ সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ
মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

​মানিকগঞ্জ থেকে রবিউল হক: 

​পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে গণঅধিকার পরিষদ।

​বুধবার (১৮ মার্চ) উপজেলার খলসী ইউনিয়নের ভররা গ্রামে এই বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে গ্রামের শতাধিক দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
​এই মানবিক উদ্যোগের সৌজন্যে ছিলেন গণঅধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এবং বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, সৌদি আরব শাখার সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াছ হুছাইন।

​উপহার বিতরণকালে আয়োজকরা বলেন, “ঈদের আনন্দ যেন কেবল বিত্তবানদের মাঝে সীমাবদ্ধ না থাকে, বরং তা যেন প্রতিটি ঘরে পৌঁছায়—সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। গণঅধিকার পরিষদ সবসময় সাধারণ মানুষের অধিকার ও যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়াতে বদ্ধপরিকর।

​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঈদ উপহার হাতে পেয়ে স্থানীয় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com