শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
ভারতে জেলে বসেই চলছে কুখ্যাত অপরাধীদের মদের আসর-ফুর্তি!

ভারতে জেলে বসেই চলছে কুখ্যাত অপরাধীদের মদের আসর-ফুর্তি!

ডেস্ক নিউজ: জেলে বসেই চুটিয়ে চলছে মদের আসর,খাওয়া দাওয়া, মোবাইল ফোনে অনর্গল কথা, মদ্যপান ও নাচগান। আর এসব করছে জেলবন্দি অপরাধীরা। এদের সাধারণ জেলবন্দি বললে হয়ত ভুল হবে। এরা হলো কুখ্যাত দুষ্কৃতি। জেলের গারদের মধ্যেই তাদের এমন ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তাদেরই মধ্যে কেউ একজন এই ছবি ও তাদের জেলে বসে ফুর্তির ভিডিও ছড়িয়ে দেয়। যা ভাইরাল হতে সময় নেয়নি। ঘটনাটি উত্তরপ্রদেশের নৈনি সেন্ট্রাল জেলের।

সংবাদ সংস্থা আইএএনএস এই খবর প্রথমে প্রকাশ্যে আনে। তারপরই নড়ে চড়ে বসে ভারতীয় প্রশাসন। ২ সন্ত্রী পদে থাকা জেলকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। গোটা ঘটনার তদন্তও শুরু হয়েছে।

গত ৪ জুন ওই পিকনিকের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ওদিনই ওই পিকনিকের কারণও ছিল। গাদাউ পাসি, উদয় যাদব, রানু-র মত কুখ্যাত অপরাধীদের ওই মদ্যপানের পিকনিকে দেখতে পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন জেলের কর্মকর্তারাই। সেদিনের ওই আসর বসেছিল ওই জেল থেকে আতিক আহমেদ নামে এক মাফিয়া ডন তথা রাজনীতিবিদকে সরিয়ে নিয়ে যাওয়ার খুশিতে। সেখানে অফুরন্ত আমিষ খাবারের আয়োজন ছিল, আয়োজন ছিল মদের।

জানা গেছে, ওইদিনই আতিক আহমেদকে সুপ্রিম কোর্টের নির্দেশে গুজরাটের সবরমতি জেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আতিক ওই জেলে আর নেই, এই খুশিতে অন্য কুখ্যাত অপরাধীরা পিকনিকের আয়োজন করে। এক প্রাক্তন জেল কর্মকর্তাই সংবাদ সংস্থাকে জানিয়েছেন এসব ক্ষেত্রে জেলের জেল কর্মকর্তাদের জন্য মাসোহারার বন্দোবস্ত থাকে। ফলে তারা এসব দেখেও দেখেন না।

খাবার থেকে মদ সবই আসে বাইরে থেকে, যা জেলের নিয়ম বিরুদ্ধ। ভিডিও ক্লিপে দেখা গেছে, খাবার সাজানো রয়েছে বোন চায়নার প্লেটে। ফলে সবকিছুই হয়েছে রীতিমত সাজিয়ে গুছিয়ে। মনে করা হচ্ছে হয়তো জেলের মধ্যেও যে তারা রাজার হালেই আছে তা বোঝানোর জন্যই তাদের আনন্দ ফুর্তির ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়।

সূত্র : ডেইলি হান্ট

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com