শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
ভারতে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ; মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

ভারতে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ; মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ উঠেছে মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে। রবিবার রাতে এ ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। রাজ্যের খেড়িকালান গ্রামের ঘটনা এটি।

ওই ছাত্রী পুলিশকে জানিয়েছে, রাতে হঠাৎ শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় তার। তখন সে দেখতে পায় তাদের বাড়িতে ঢুকে পড়েছে তারই মাদ্রাসার উর্দুর শিক্ষক শাহিদ। কোনও শব্দ করার আগেই তার মুখে কাপড় বেঁধে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে শাহিদ। মেয়েটির পরে ঘটনাটি বাড়িতে জানায়। এরপর অভিভাবক ও গ্রামবাসীরা শাহিদকে গণধোলাই দেয়। তবে উন্মত্ত জনতার হাত থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায় শাহিদ।

এদিকে সোমবার বাস ধরার জন্য অপেক্ষা করার সময় শাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এসপি অবিনাশ পান্ডে জানিয়েছেন, ঘটনার তদন্তে পুলিশে দুটি দল কাজ করছে। যত দ্রুত সম্ভব শাহিদের বরুদ্ধে চার্জশিট দিতে চেষ্টা চলছে।

সূত্র : এএনআই, আজকাল

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com