শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
সোশ্যাল মিডিয়ায় ভিক্ষা! দু সপ্তাহে ৫০ হাজার মার্কিন ডলার আয়

সোশ্যাল মিডিয়ায় ভিক্ষা! দু সপ্তাহে ৫০ হাজার মার্কিন ডলার আয়

ডেস্ক নিউজ: সংযুক্ত আরব আমিরাতের এক নারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যে খবর রটিয়ে মানুষকে প্রতারিত করে টাকা নেওয়ার অভিযোগ ওঠেছে। মাত্র দু সপ্তাহ তিনি ৫০ হাজার মার্কিন ডলার আয় করেছেন। বাংলাদেশি মুদ্রায় তার আয়ের পরিমাণ ২০ হাজার ৮৭৫ টাকা।

জানা গেছে, ওই নারী সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যর্থ দাম্পত্য জীবনের মিথ্যে খবর ছড়িয়ে দিয়ে মাত্র ১৭ দিনে প্রায় ৫০০০০ ডলার আয় করেছেন। তিনি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে সন্তানদের ছবিসহ একটি পোস্ট লেখেন। তিনি পোস্টে জানান, যে তার স্বামী তাকে ছেড়ে গেছেন। এখন সন্তানদের খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখার জন্য অর্থের প্রয়োজন।

পোস্টটি দেখে তার ওপর সহানুভূতিশীল হয়ে অনেক মানুষ টাকা পাঠিয়ে দেন। কিন্তু পোস্টটি তার স্বামীর চোখে পড়তেই বিপত্তি বাধে। তিনি পুলিশে খবর দেন। পুলিশকে তিনি আরো জানান, সন্তানরা তার মায়ের সঙ্গে নয়, বাবার সঙ্গেই থাকে।

মানুষকে প্রতারিত করে টাকা নেওয়ার অভিযোগে দুবাই পুলিশ ওই নারীকে গ্রেপ্তার করে। দুবাইতে এই ধরনের অপরাধ অত্যন্ত ঘৃণ্য বলে বিবেচিত হয়।

এদিকে, দুবাই পুলিশের এক কর্মকর্তা বলেছেন, অনেকে রোগ কিংবা অক্ষমতার কারণ দেখিয়ে মানুষের উদার মনোভাবকে ব্যবহার করে থাকেন। এ ধরণের অপরাধকে আমরা বরদাস্ত করব না। রমজান মাসেই ১২৮ জন ভিখারিকে গ্রেপ্তার করেছি আমরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com