রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

বর্ষার প্রথম স্বস্তির বৃষ্টি

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুন, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: রাতভর গুমোট গরমের পর আজ শনিবার সকালে রাজধানী ঢাকায় নেমেছে বৃষ্টি। আষাঢ় মাসের প্রথম দিন আজ। বর্ষার প্রথম বৃষ্টিতে তাই কিছুটা স্বস্তি মিলেছে নগরবাসীর। তবে অফিসগামী পথচারীরা কিছুটা বিপাকে পড়েন।

গতকাল শুক্রবার রাতে ঢাকায় ছিল গুমোট গরম। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি। আজ সকাল আটটার কিছু আগে বৃষ্টি নামে। আজ ছুটির দিন হলেও বেসরকারি অনেক অফিস খোলা। তাই অফিসগামী মানুষ ও পথচারীদের ভিজতে ভিজতে গন্তব্যস্থলে যেতে দেখা যায়। তবে গরমের পর এই বৃষ্টিতে খুশি ছিলেন সবাই।

অদিতি মণ্ডল নামের এক নারী হাতিরঝিল থেকে ছাতা মাথায় যাচ্ছিলেন। জানালেন, কারওয়ান বাজারে তাঁর অফিস। তিনি জানান, বৃষ্টি হলে ঢাকার রাস্তায় কাদা জমে। ছুটির দিনে বৃষ্টি উপভোগ করেন তিনি। কারণ, বাসায় থাকা যায়। তবে গরম থেকে স্বস্তি পাওয়া যাবে। তাই এমন বৃষ্টিও একেবারে মন্দ না।

আবার এত অল্প সময় বৃষ্টি হওয়ায় কাউকে কাউকে আফসোস করতে দেখা যায়। ঢাকার শ্যামলী থেকে কর্মস্থল কারওয়ান বাজারে এসেছেন উজ্জ্বল আহমেদ। বললেন, কপাল খারাপ। বৃষ্টি দেখে সিএনজিচালিত অটোরিকশায় উঠলাম। ১০ মিনিট যেতে না যেতেই বৃষ্টি শেষ। আরেকটু হলে ভালো হতো।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com