শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
মার্কিন সামরিক বাহিনীর ভিডিও নিয়ে বিতর্কে মিত্ররা

মার্কিন সামরিক বাহিনীর ভিডিও নিয়ে বিতর্কে মিত্ররা

ডেস্ক রিপোর্ট: ওমান সাগরে দুটি তেলবাহী ট্যাংকারে হামলার বিষয়ে মার্কিন সরকার দাবি করছে ইরানি মাইন বিস্ফোরণে জাহাজে আগুন ধরেছে। কিন্তু মার্কিন সামরিক বাহিনী তড়িঘড়ি করে যে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্রিটেন বাদে ইউরোপের বেশিরভাগ মার্কিন মিত্র দেশ ভিডিওর বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। এদিকে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতারেস ওমান সাগরে দু’টি তেলবাহী ট্যাংকারে হামলার স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভিডিওতে দাবি করা হয়েছে, হামলার শিকার দুটি জাহাজের একটির কাছ থেকে ইরানি নাবিকরা একটি অবিস্ফোরিত মাইন সারিয়ে নিচ্ছেন। কিন্তু ইউরোপের দেশগুলো এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে এবং এ অজুহাতে ইরান-বিরোধী কোনো যুদ্ধে সমর্থন দেবে না বলেও জানিয়েছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস সাংবাদিকদের কাছে বলেছেন, হামলার পেছনে যে ইরান রয়েছে তা প্রমাণের জন্য এই ভিডিও যথেষ্ট নয়। এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনির শীর্ষ উপদেষ্টা নাথালি টোসি বলেছেন, “কাউকে দোষ দেয়ার আগে আমাদের জন্য বিশ্বাসযোগ্য প্রমাণ দরকার।”

তিনি বলেন, “ইরানিরা খুবই যুক্তি মেনে চলা জাতি। যখন জাপানি প্রধানমন্ত্রী ইরান সফর করছেন তখন সেই ইরানিরা জাপানি জাহাজে হামলা করবে এটা গ্রহণযোগ্য যুক্তি হতে পারে না।”

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com