শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
ভারতে কৃষক আত্মহত্যার হার বেড়েছে দ্বিগুণ

ভারতে কৃষক আত্মহত্যার হার বেড়েছে দ্বিগুণ

ভিশন বাংলা ডেস্ক: গত চার বছরে ১২ হাজার ২১ জন কৃষক আত্মহত্যা করেছেন ভারতের মহারাষ্ট্রে। যা তার আগের চার বছরের তুলনায় প্রায় দ্বিগুণ! মহারাষ্ট্রের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী সুভাষ দেশমুখ চমকে দেওয়া এই তথ্য জানিয়েছেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, মহারাষ্ট্রের বিধানসভায় এক প্রশ্নের উত্তরে দেওয়া হিসাবে দেখা যায়, ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত আত্মহত্যা করেছেন ৬ হাজার ২৬৮ জন কৃষক। ২০১৫ থেকে ২০১৮ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২১ জনে। ঋণের ফাঁদ থেকে শস্যের পর্যাপ্ত ফলন না হওয়ার মতো নানা কারণে এইসব আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবরে বলা হয়েছে, এ বছরের শেষে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। বিজেপি সেখানে ক্ষমতায় ফিরতে চায়। আর সেই পরিপ্রেক্ষিতে নতুন করে সামনে আসছে কৃষক আত্মহত্যার ইস্যু। -এনডিটিভি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com