শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
ছেলে হত্যার বিচার দাবীতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান রিফাতের বাবা

ছেলে হত্যার বিচার দাবীতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান রিফাতের বাবা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার কাছে ছেলে হত্যার বিচারের দাবি জানাতে চান শাহনেওয়াজ রিফাত শরীফের বাবা আ. হালিম দুলাল শরীফ।
শনিবার দুপুরে বরগুনা প্রেস ক্লাব চত্বরে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি একটু সাক্ষাৎ করতে চাই। তার কাছে ছেলে হারানোর যন্ত্রণার কথা বলতে পারলে এটা হবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

তিনি বলেন, একমাত্র পুত্রসন্তান হারিয়ে আমি আজ দিশেহারা। যদি প্রধানমন্ত্রীর সঙ্গে একটু কথা বলার সুযোগ পেতাম, যদি প্রাণ খুলে আমার মনে জমা কষ্টের কথা এই মমতাময়ী মা-কে জানাতে পারতাম, তবে কিছুটা শান্তি পেতাম।

দুলাল শরীফ বলেন, সন্ত্রাসীরা আমার সব শেষ করে দিলো; আমার আর কিছুই রইলো না। আগামী দিনগুলোতে আমি কী নিয়ে বাঁচবো? আল্লাহ, তুমি এ কোন শাস্তি দিলা আমাকে।

তিনি বলেন, ‘যে সন্ত্রাসীরা আমার ছেলেকে মেরেছে, তারা এখনও গ্রেফতার হয়নি। আমার ছেলেকে তো আর ফিরে পাবো না। কিন্তু যে সন্ত্রাসীরা আমার ছেলেকে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই। চারদিন অতিবাহিত হলেও আজও হামলায় সরাসরি অংশ নেওয়া নয়ন বন্ড ও রিফাত ফরাজীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো, যত দ্রুত সম্ভব আমার ছেলের হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনুন।’

দুলাল শরীফ আরও বলেন, ‘বাবার কাঁধে সন্তানের লাশ যে কত ভারী, যে ব্যক্তির কাঁধে সন্তানের লাশ উঠেছে, সে ছাড়া আর কেউ এটা বুঝতে পারবে না; পৃথিবীতে এরচেয়ে বড় শাস্তি মানুষের জন্য আর কিছু হয় না।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com