রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯

ভিশন বাংলা ডেস্ক: স্থানীয় সময় দুপুর ১২টা দশ মিনিটে চীনের ডালিয়ান প্রদেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাঁচ দিনের সরকারি সফরে চীনে পোঁছালে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিম এবং ডালিয়ান শহরের মেয়র চেংজু। ডালিয়ান বিমানবন্দরে অভ্যর্থনা জানানো শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহ সাংগ্রিলা হোটেলে নিয়ে যাওয়া হয়।

এর আগে সোমবার (১ জুলাই) বিকেল সোয়া ৫টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা হন তিনি।

চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এ সফর। সফরকালে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দুই দেশের মধ্যে আটটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ ছাড়া রোহিঙ্গা সংকট সমাধানের উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফরে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ রয়েছেন। চীন সফর শেষে আগামী ৬ জুলাই দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com