রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স এর ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স এর ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভূক্ত বীমা খাতের কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষকের প্রতিবেদনসহ কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। এজিএমে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান জানান, কোম্পানি ২০১৮ সালে ১১১ কোটি ৪০ লাখ টাকার বেশি প্রিমিয়াম আয় করেছে। কোম্পানিটি গত ৩২ বছরে অগ্নি, নৌ, মোটর ও বিবিধ বীমা খাতে মোট ২৬২ কোটি টাকার বীমাদাবি পরিশোধ করেছে। ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত কোম্পানির মোট সম্পদের পরিমাণ ২৪২ কোটি ১৬ লাখ টাকায় দাঁড়িয়েছে। এজিএমে শেয়ারহোল্ডাররা ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদিত করেন। —বিজ্ঞপ্তি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com