সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
মুক্তি পেলেন বাউল আবুল সরকার হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ নীলফামারী ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে অপতথ্য রোধ সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ
আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

১৪ রমজান (৪ মার্চ) বুধবার বিকাল ৪টায় রাজধানীর টিকাটুলীর চৌধুরীমল ভবনে প্রতিদিন খবর ও আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনবিদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর সাবেক বিচারপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটি ও মিডিয়া সেলের সদস্য ফয়সাল মাহমুদ ফয়জী। সভাপতিত্ব করেন আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির চেয়ারম্যান ও প্রতিদিন খবরের সম্পাদক সরকার জামাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার মাস। এ মাসের শিক্ষাকে ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করতে পারলেই প্রকৃত কল্যাণ অর্জন সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কার্যকরী সাধারণ সম্পাদক মোঃ আলমগীর গনি, চ্যানেল এস বাংলার চেয়ারম্যান মোঃ আলম, ব্যারিস্টার পল্লব আচার্য, কেয়া সেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান তুহিন ভূঁইয়া, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া, ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক লাইলি লিজা, কোষাধ্যক্ষ নাজমা আক্তার জুতি, মুফতি ফেরদাউস খান, ফারুক আহমদ মজুমদার, শাহ আলম, আলমগীর হোসেন, মোহাম্মদ রমজান আলী, খায়রুল আহমদ, শিল্পী রীতা ভাদুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা পর্বে বক্তারা রমজানের তাৎপর্য, রোজার সামাজিক ও নৈতিক শিক্ষা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন। রমজানের সুবিধা ও সুফল অর্জনের আহ্বান জানিয়ে আলোচনা শেষে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবকল্যাণমূলক ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com