রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

ডায়ালাইসিস করা হয়েছে এরশাদের, প্রয়োজন ‘বি’ পজেটিভ রক্ত

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

ভিশন বাংলা ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসার জন্য ‘বি’ পজিটিভ রক্তের প্রয়োজন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।

এরশাদের ব্যক্তিগত সচিব ও দলের প্রেসিডিয়াম সদস্য খালেদ আখতার গণমাধ্যমকে বলেন, আজ শুক্রবার ভোরে উনার ডায়ালাইসিস শুরু হয়েছে। প্রচুর রক্ত প্রয়োজন। তিনি জাতীয় পার্টির নেতাকর্মীসহ আগ্রহী রক্তদাতাদের সিএমএইচের ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দেয়ার অনুরোধ জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টির বনানী অফিসে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের জানান, এরশাদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তাকে লাইফ সাপোর্টের পাশাপাশি ঘুমের ও ব্যথানাশক ওষুধ দেয়া হচ্ছে। তার শ্বাসকষ্ট হচ্ছে। তার শরীরের কোনো অঙ্গই কাজ করছে না। জি এম কাদের বলেন, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনির্ভাসিটি হাসপাতালের চিকিৎসকদের কাছে তার সব রিপোর্ট মেইল করা হলে তারা সেখানে নেয়ার বিষয়ে সমর্থন করেননি।

গত ২২ জুন থেকে এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন। তিনি হিমোগ্লোবিন-স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com