শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
যুক্তরাষ্ট্রের শপিং মলে ভয়াবহ বিস্ফোরণে ২৩ জন আহত

যুক্তরাষ্ট্রের শপিং মলে ভয়াবহ বিস্ফোরণে ২৩ জন আহত

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি শপিং মলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৩ জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর সিএনএনের। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে ফ্লোরিডায় ফাউন্টেন প্লাজা নামে শপিংমল ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে। বিস্ফোরণের জেরে শপিংমলটির একটা বড় অংশ পুড়ে যায়।

এতে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি জিম। তীব্র বিস্ফোরণে উড়ে গিয়েছে শপিং মলের ছাদের একটি অংশ। এছাড়া মলের পাশে অনেক ছোটো দোকানেও আগুন লাগে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা।

খবরে বলা হয়েছে, শপিংমলে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের জানলার কাঁচ পর্যন্ত ভেঙে যায়। ঘটনার সময় অনেকেই মলের ভিতর ছিলেন। পরে দমকলকর্মীরো তাদের বের করে আনেন।

সূত্রের খবর, মলের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ পরীক্ষা করে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে গ্যাস লিক করেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কীভাবে এই গ্যাস লিক হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com