শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
উত্তরপ্রদেশে কুকুরকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

উত্তরপ্রদেশে কুকুরকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: ভারতের উত্তরপ্রদেশে একটি কুকুরকে ধরে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। কুকুরটির মালিক জানিয়েছেন, তার চার বছরের পোষা কুকুরটিকে ডিমের লোভ দেখিয়ে আড়ালে নিয়ে যায় তিনজন। পরে তারা সংবদ্ধভাবে ধর্ষণ করেছে কুকুরটিকে।

এ ঘটনায় উত্তরপ্রদেশের হাথরাস জেলার একটি থানায় তিনজনের বিরুদ্ধে তিনি মামলাও করেছেন। ইন্ডিয়া ট্যুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, কুকুরটি অপহরণ করে নিয়ে গিয়ে হাথরাসের জালেসর সড়ক এলাকার পাশে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে অভিযুক্ত তিন যুবক।

ভারতীয় দণ্ডবিধির পশু আইনের ১১ ধারা অনুযায়ী তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত অভিযুক্ত তিনজনের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

কুকুরটির মালিক সন্তোষ দেবীর অভিযোগ, দীনেশ কুমার তার বাড়ির পাশেই ভাড়া থাকতেন। তাকে আমার পরিবারের সবাই চেনে। একটি ডিমের প্রলোভন দেখিয়ে দীনেশ আমার চার বছরের পোষা কুকুরটিকে আড়ালে নিয়ে যায়। ওই সময় আরো দু’জন তার সঙ্গে ছিল। পরে তারা তিনজন মিলে নির্জন এলাকায় নিয়ে গিয়ে আমার কুকুরটিকে ধর্ষণ করে।

গত বৃহস্পতিবার রাত থেকেই কুকুরটির সন্ধান পাচ্ছিলেন না ওই নারী। শুক্রবার সকালের দিকে কুকুরটিকে তিনি দীনেশ কুমারের ঘরে দেখতে পান। সেখানে কুকুরটি অচেতন অবস্থায় পড়ে ছিল।

কুকুরটির যৌনাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে গেছে বলে দাবি করেছেন ওই নারী। পুলিশ বলছে, এ ঘটনায় তদন্ত চলছে। কুকুরটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এছাড়া অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com