শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
পাকিস্তানে মালবাহীর সঙ্গে যাত্রাবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ১৬, আহত ৮৪

পাকিস্তানে মালবাহীর সঙ্গে যাত্রাবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ১৬, আহত ৮৪

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাদিকাবাদে ওয়ালহার রেলওয়ে স্টেশনে একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রাবাহী আকবর এক্সপ্রেসের সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত ও আরও ৮৪ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে বলে ডন এক্সপ্রেসের খবরে বলা হয়েছে।

রহিম ইয়ার খান জেলার উপকমিশনার জামিল আহমেদ জামিল বলেন, ধ্বংসস্তূপের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করা হয়েছে। তারা এই ট্রেনে করে কোয়েটায় যাচ্ছিলেন। রেললাইন পরিষ্কার করার কাজও অব্যাহত রয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সিগন্যাল চেঞ্জের সময় যাত্রীবাহী আকবর এক্সপ্রেস লুপ লাইনে ঢুকে পড়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনটিকে আঘাত করে। এতে যাত্রীবাহী ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারা বলেন, এছাড়াও বহু যাত্রী হতাহত হয় ও বগিগুলোতে আটকা পড়ে।

পুলিশের এক মুখপাত্র বলেন, উদ্ধার কর্মীদের পাশাপাশি পুলিশ ও পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধারকাজে সহায়তা করছেন। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

নিহতদের প্রত্যেকের পরিবারকে ১৫ লাখ রুপি ও আহতদের প্রত্যেককে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করেছেন দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com