শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
চীনে বন্যার প্রকোপে ৬১ জনের প্রাণহানি, ৫৬ হাজার বাস্তুচ্যুত

চীনে বন্যার প্রকোপে ৬১ জনের প্রাণহানি, ৫৬ হাজার বাস্তুচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাতে ৬১ জনের প্রাণহানি ঘটেছে এবং তিন লাখ ৫৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। চলতি সপ্তাহে ভারী বর্ষণের কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে দেশটির উদ্ধারকর্মীরা জানিয়েছেন। খবর রয়টার্সের।

এদিকে বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বন্যার কবলে পড়া পাঁচ লাখ ৯৪ হাজারের বেশি মানুষকে ইতিমধ্যে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে।

এ ছাড়া বন্যায় প্রায় চার লাখ ৬৯ হাজার ৩০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এতে দেশের অর্থনীতির দুই দশমিক তিন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

সংবাদমাধ্যম বলছে, ভারী বৃষ্টিপাতের কারণে গত ৬ জুলাই থেকে জিয়াংশির ২৯টি নদীর পানি বিপদসীমার মাত্রা অতিক্রম করে আছে।

দেশটির আবহাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, দক্ষিণের ভারী বৃষ্টিপাতের কারণে আগামী ১০ দিনের মধ্যে নদীর পানি বিপদসীমার ৩০-৭০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।

জিয়াংশি প্রাদেশিক আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার থেকে আবার বৃষ্টিপাত শুরু হয়ে টানা মঙ্গলবার পর্যন্ত চলবে। এতে বন্যার মাত্রা আরও বাড়বে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com