রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

আন্তঃসংসদীয় বিশ্বকাপে রানার্সআপ বাংলাদেশের এমপিরা

আন্তঃসংসদীয় বিশ্বকাপে রানার্সআপ বাংলাদেশের এমপিরা

ক্রীড়া ডেস্ক: পাকিস্তান সংসদীয় দলের কাছে ৯ উইকেটে হেরে আন্তঃসংসদীয় (ইন্টার-পার্লামেন্টারি) বিশ্বকাপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ সংসদীয় দল।

গতকাল শুক্রবার লন্ডনের কেন্টে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৪ রান করে পলক-দুর্জয়রা। জবাবে ব্যাট করতে নেমে ১১.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৫ রান করে পাকিস্তান। এর আগে গ্রুপপর্বে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা দেশগুলোর সংসদ সদস্যদের নিয়ে ইংল্যান্ডে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিয়েছে চলমান ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণকারী আটটি দেশের আন্তঃসংসদীয় ক্রিকেট দল। দু’টি গ্রুপে ভাগ হয়ে খেলছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অল স্টার একাদশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও স্বাগতিক ইংল্যান্ডের সংসদ সদস্যরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com