শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
সঞ্জয় দত্তের মেয়ের বয়ফ্রেন্ড আর নেই

সঞ্জয় দত্তের মেয়ের বয়ফ্রেন্ড আর নেই

ডেস্ক রিপোর্ট: বলিউড তারকা সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশালা দত্তের প্রেমিকের আকস্মিক মৃত্যু হয়েছে। তিনি ছিলেন ইতালীয় নাগরিক। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট করে এ কথা জানান ত্রিশালা নিজেই।

প্রেমিকের সঙ্গে একটি যুগল ছবি শেয়ার করে ত্রিশালা লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। আমাকে ভালোবাসার জন্য, আগলে রাখার জন্য তোমাকে ধন্যবাদ। আমার জীবনকে তুমিই সবচেয়ে আনন্দমুখর করেছিলে। তোমার দেখা পেয়ে, তোমার হতে পেরে এই পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মেয়ে আমি। আমার ভেতর তুমি চিরভাস্বর হয়ে থাকবে। তোমাকে ভালোবাসি। খুব মনে পড়বে তোমাকে, যত দিন না ফের আমাদের দেখা হচ্ছে। তোমার চিরদিনের, বেলা মিয়া।’

ত্রিশালা তার পোস্টে আরও জানান, গত ২ জুলাই তাঁর প্রেমিক মারা গেছেন। তাঁর জন্ম ১৯৮৬ সালের ৭ অক্টোবর।

তিনি ভালোবাসা প্রকাশের জন্য লেখেন, ‘গতকালের চেয়েও বেশি ভালোবাসি তোমাকে, কিন্তু তা আগামীকালের চেয়ে বেশি নয়।’

যদিও ত্রিশালার প্রেমিক সম্পর্কে খুব বেশি জানা যায় না, তবে চলতি বছরে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি প্রকাশের পর আলোচনায় আসেন দুজন। প্রেমিকের নাম উল্লেখ না করে কয়েক বার ছবি পোস্ট করেছেন তিনি।

সঞ্জয় দত্ত ও তাঁর প্রয়াত প্রথম স্ত্রী রিচা শর্মার মেয়ে ত্রিশালা দত্ত।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com