শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
লিবিয়ায় অভিবাসন প্রত্যাশীদের নৌযান ডুবে নিখোঁজ ১১৬

লিবিয়ায় অভিবাসন প্রত্যাশীদের নৌযান ডুবে নিখোঁজ ১১৬

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়া উপকূলে নৌযান ডুবে ১১৬ জন অভিবাসন প্রত্যাশী সাগরের পানিতে নিখোঁজ হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, নিখোঁজরা পানিতে ডুবে মারা গেছে। নিখোঁজদের মধ্যে কোনো বাংলাদেশি আছে কি না, তা এখনো জানা যায়নি। তবে এর আগে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে নৌযানডুবির ঘটনা ঘটলে বেশ কয়েকজন বাংলাদেশিও নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

ডুবে যাওয়া নৌযানটিতে প্রায় আড়াইশ অভিবাসন প্রত্যাশী ছিল বলে জানা গেছে। নৌযানটি ডুবে গেলে সেখান থেকে ১৩৪ জনকে উদ্ধার করা হয়। অবশিষ্ট ১১৬ জন নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, লিবিয়ার আল খোমস বন্দর থেকে অভিবাসীদের নিয়ে ভূমধ্যসাগরে নৌযানটি যাত্রা শুরু করে। স্থানটি রাজধানী ত্রিপোলি থেকে ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত। পরে নৌযানটি অভিবাসীদের নিয়ে ভূমধ্যসাগরে ডুবে যায়। এ সময় কোস্টাগার্ড ১৫০ জনকে উদ্ধার করে।

এর আগে চলতি বছরের মে মাসে তিউনিসিয়া উপকূলে নৌযান ডুবে ৬৫ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারায়। এবারের দুর্ঘটনাটিকে বছরের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা হতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘের অভিবাসী বিষয়ক সংস্থা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com