শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রাণ-মিল্ক ভিটাসহ পাস্তুরিত দুধে স্বাস্থ্য ঝুঁকি নেই : বিএআরসি

প্রাণ-মিল্ক ভিটাসহ পাস্তুরিত দুধে স্বাস্থ্য ঝুঁকি নেই : বিএআরসি

ভিশন বাংলা ডেস্ক: মিল্ক ভিটা, আড়ংসহ পাস্তুরিত দুধে কোনো ভারী ধাতু, অ্যান্টিবায়োটিক, সালফা ড্রাগ পাওয়া যায়নি; তাই দেশীয়ভাবে উৎপাদিত কোনো ব্র্যান্ডের দুধে স্বাস্থ্য ঝুঁকি নেই বলে জানিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) পুষ্টি বিভাগ।

বুধবার সচিবালয়ে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) পুষ্টি বিভাগের দুধে অ্যান্টিবায়োটিক, সালফা ড্রাগ ও ভারী ধাতুর উপস্থিতি বিশ্লেষণ ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পরিচালক (পুষ্টি) ড. মো. মনিরুল ইসলাম বিশ্লেষণের ফলাফল তুলে ধরে জানান, দেশীয়ভাবে উৎপাদিত তরল দুধ নিয়ে বিতর্ক ওঠার পর বিএআরসির পক্ষ থেকে দুধে অ্যান্টিবায়োটিক, সালফা ড্রাগ ও ভারী ধাতুর উপস্থিতি বিশ্লেষণ করার জন্য ১৬টি নমুনা ভারতের চেন্নাইয়ে পাঠানো হয়। সেখানকার গবেষণায় ক্ষতিকর মাত্রায় কোনো ধাতব পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি।

মিল্ক ভিটা, আড়ং, ফার্ম ফ্রেশ, ইগলু, আরডি, সাভার ডেইরি ও প্রাণ- এই কোম্পানির দুধ পরীক্ষা করেছে বিএআরসি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com