মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শিরোনাম :
উৎসবের আমেজে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত মুক্তি পেলেন বাউল আবুল সরকার হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ নীলফামারী ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে অপতথ্য রোধ সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা
অনলাইনে অশ্লীল ছবি পোস্ট করে ভারতীয় কনস্টেবল গ্রেপ্তার

অনলাইনে অশ্লীল ছবি পোস্ট করে ভারতীয় কনস্টেবল গ্রেপ্তার

স্ত্রীর ফেসবুক পেজে অন্য নারীর অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগে পুলিশ কনস্টেবল স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।  ভারতের উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকায় এ ঘটনা ঘটেছে।

অশোকনগর থানায় কনস্টেবল পদে কর্মরত সোমনাথ চক্রবর্তী গাড়ির চালক হিসেবে কাজ করছিলেন। তার বাড়ি অশোকনগর থানার কাকপুল এলাকায়। হাবড়া এলাকায় তার শ্বশুরবাড়ি।

বেশ কয়েকমাস ধরে স্বামী-স্ত্রী মধ্যে অশান্তি শুরু হয়। বনিবনা না হওয়ায় তাদের মধ্যে বিয়ে বিচ্ছেদের মামলাও চলছিল। এরই মধ্যে দিন কয়েক আগে সোমনাথ তার স্ত্রীর ফেসবুক পেজে অন্য এক নারী অশ্লীল ছবি পোস্ট করেন।

এ ঘটনায় মঙ্গলবার অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার স্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই সোমনাথকে গ্রেফতার করে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সোমনাথ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com