শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
জঙ্গিবাদ নির্মূল করেছি, মাদকও নির্মূল করব : আইজিপি

জঙ্গিবাদ নির্মূল করেছি, মাদকও নির্মূল করব : আইজিপি

বাংলাদেশ পুলিশ বাহিনীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সাংবাদিকদের সামনে এসেছেন নতুন আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় তিনি বলেন, ‘সবাইকে পাশে পেলে জঙ্গিবাদকে যেভাবে নির্মূল করেছি, মাদকও নির্মূল করব। মাদক নির্মূলে পুলিশের নীতি হবে জিরো টলারেন্স।’

বছরের শুরুতে পুলিশের শীর্ষ পদে আসা এই কর্মকর্তা বলেছেন, নির্বাচন করা নির্বাচন কমিশনের কাজ। আর পুলিশের কাজ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, তা পুলিশ আইনের মধ্যে থেকে পেশাদারিত্বের সঙ্গেই করবে।

আজ বৃহস্পতিবার সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর পুলিশ সদরদপ্তরে তিনি প্রথম সংবাদ সম্মেলনে আসেন।

সবার সহযোগিতা পেলে সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো মাদক নির্মূলেও জিরো টলারেন্স নীতিতে চলার কথা বলেছেন তিনি।

গত সাত বছর পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করে আসা জাবেদ পাটোয়ারী বুধবার বিদায়ী আইজিপি একেএম শহীদুল হকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com