শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
জম্মু ও কাশ্মীর দ্বিখন্ডিত হচ্ছে ৩১ অক্টোবর

জম্মু ও কাশ্মীর দ্বিখন্ডিত হচ্ছে ৩১ অক্টোবর

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মীরকে ভাগ করার প্রস্তাবে সম্মতি দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলে স্বাক্ষর করেন তিনি। এর ফলে রাজ্যে ভেঙে তৈরি হচ্ছে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল-জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। আগামী ৩১ অক্টোবর সর্দার বল্লভ প্যাটেলের জন্মদিনে আত্মপ্রকাশ করবে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল।

কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী জম্মু ও কাশ্মীরে থাকবে ১০৭ আসনের বিধানসভা। পরে তা বাড়িয়ে ১১৪ করা হবে। ২৪টি আসন খালি থাকবে কারণ তা পাক অধিকৃত কাশ্মীরে পড়ছে। অন্যদিকে, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে কোনও বিধানসভা থাকবে না। সেটি হবে চণ্ডীগড়ের মতো।

এদিকে, আসন্ন ঈদ উল আজহা উদযাপনকে সামনে রেখে জম্মু-কাশ্মিরে অতিরিক্ত সেনা মোতায়েন করতে যাচ্ছে ভারতের নরেন্দ্র মোদি সরকার। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদন থেকে এ আভাস মিলেছে। তবে লেহ ও জম্মু এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শনিবার (১০) খুলে দেওয়া হচ্ছে উপত্যকার সব স্কুল ও কলেজগুলো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com