শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৫

পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী শহর কোয়েটার এক মসজিদে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও ডজনখানেক মানুষ আহত হয়েছেন। কোয়েটার কুচলাক নামক এলাকার একটি মাদরাসার মসজিদে জুমার নামাজ চলাকালীন বিস্ফোরণের ওই ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের জাতীয় দৈনিক ডনের এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার জুমার নামাজের সময় ওই বিস্ফোরণের ঘটনায় এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদেরকে কোয়েটা সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণের মাধ্যমে হামলাটি চালানো হয়েছে। মাদারাসাটির মূল অংশের নিচে আইইডি পুতে রাখা হয়। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের ফলে মাদরাসার দেয়াল এবং ছাদ ব্যাপকভাবে ধসে পড়ছে।

ডনের দেয়া তথ্য অনুযায়ী কোয়েটায় গত চার সপ্তাহের মধ্যে চতুর্থবারের মতো বিস্ফোরণের ঘটনা ঘটলো। গত ২৩ জুলাই কোয়েটার পশ্চিমাঞ্চলীয় বাইপাস এলাকায় বোমা হামলায় অন্তত ৩ জন নিহত এবং ১৮ জন আহত হয়।

গত ৩০ জুলাই কোয়েটায় একটি পুলিশ স্টেশনের পাশে হামলায় পাঁচজন নিহত এবং ৩০ জন মানুষ আহত হয়। তেহরিক-ই-তালেবান নামের একটি সশস্ত্র গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছিল। গত সপ্তাহে রাজধানী শহরটির মিশন রোড নামক এলাকায় একটি বিস্ফোরণে একজন নিহত এবং ১০ জন আহত হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com