বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
সোনারগাঁ উপজেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

সোনারগাঁ উপজেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

সোনারগাঁ উপজেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নজরুল ইসলাম(৩৭) নামের এক ডাকাত সর্দার নিহত হয়েছে। এসময় ডাকাতের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলি একটি বিদেশী পিস্তল সহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর রাতে বারদী ইউনিয়নের ফুলদী এলাকায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরন করেছে। সোনারগাঁ থানার ওসি মোর্শেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার বারদী ইউনিয়নের ফুলদী এলাকার সাদেক সাহেবের বালু ভরাটকৃত জায়গায় ১০/১৫ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশের ৩টি টিম ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের ঘেরাও করে ফেলে। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পরে পুলিশ পাল্টা গুলি করলে আর্ন্তঃজেলা ডাকাত সর্দার নজরুল ইসলাম নিহত হয়। এসময় ডাকাতদের গুলিতে এ এস আই সামান মিয়া ও কনস্টেবল মমিন আহত হয়। আহত ২ পুলিশ সদস্যকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলিসহ ১টি বিদেশী পিন্তল, ৩টি ছোড়া, ১টি চাপাতি ও ১টি কাউয়াল উদ্ধার করে। তিনি আরো জানান, নিহত ডাকাত সর্দার নজরুলের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ১০টি মামলাসহ দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও অপহরনসহ ১৬টি মামলা রয়েছে। নজরুল একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। ডাকাত সর্দার নজরুল উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

সোনারগাঁ থেকে সুমন খান

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com