শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

সাংবাদিককে চ্যালেঞ্জ জানিয়ে হেরে গেলেন মেয়র

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীর বক্তব্যের পর তাকে চ্যালেঞ্জ করে ভুল প্রমাণ হলেন মেয়র সাঈদ খোকন।

ধানমন্ডি ও কলাবাগান এলাকায় সড়ক সংস্কারের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছিলেন ওই সাংবাদিক। তবে মেয়র খোকন বলেছিলেন এটা হতেই পারে না। পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গণমাধ্যমকর্মীর পক্ষেই বললেন। আর পরে মেয়র রাগ ঝেড়েছেন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর ওপর।

রোববার নগর ভবনে ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা ও গত অর্থবছরের বাজেট অনুমোদনের আনুষ্ঠানিকতা চলছিল। বরাবর এরপর থাকে সাংবাদিকদের প্রশ্নের পালা। এ সময় এই ঘটনা ঘটে।

প্রশ্নোত্তর পবেং ওয়ার্ড কাউন্সিলরদের উত্তেজিত হয়ে আক্রমণাত্মক হয়ে উঠার ঘটনা ঘটেছে। পরে মেয়র সাঈদ খোকনের ধমকে থামতে বাধ্য হন তারা।

ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার প্রতিবেদক কামরুন নাহার বলেন, ‘আপনি (খোকন) বক্তব্যে দাবি করেছেন যে, আপনার এলাকার ৯০ শতাংশ সড়ক চলাচলের উপযোগী। কিন্তু, বাস্তবতা ঠিক উল্টো।’

প্রশ্নকর্তাকে থামিয়ে দিয়ে মেয়র বলে ওঠেন, ‘আপনি প্রমাণ করতে পারলে যা চাইবেন তাই পুরস্কার দেব।’

প্রতিবেদক বলেন, ‘আমার পুরস্কার লাগবে না। আমি কাঠালবাগান, কলাবাগান এলাকায় থাকি। সেখানে প্রায় পুরো এলাকাতেই সড়কের বেহাল দশা। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ও গর্ভবতী নারীদের রিকশা নিয়েও চলাচল করতে কষ্ট হয়।’

‘আপনার কাউন্সিলর ওই এলাকায় উন্নয়নের জন্য কোনো বরাদ্দ পান না বলে গণমাধ্যমকে জানিয়েছেন।’

মেয়র বলেন, ‘এমনটা হতে পারে না। এখানে ওই এলাকার কাউন্সিলর আছেন। তাকে এখনই জিজ্ঞেস করা হোক।’

কাউন্সিলর আলাউদ্দিন আহমেদ ঢালী তখন সাংবাদিক কামরুন নাহারের বক্তব্যকে সমর্থন করে বলেন, ‘কথা সত্য। আমার এলাকায় রাস্তাঘাট উন্নয়নে বরাদ্দ পাচ্ছি না।’

সাঈদ খোকন তখন ওই এলাকার (অঞ্চল-১) নির্বাহী প্রকৌশলী শফিউল সিদ্দিক ভূইয়াকে দাঁড় করিয়ে ব্যাখ্যা জানতে চান মেয়র। বলেন, ‘কেন হয়নি? বলুন, আমি আপনাকে বরখাস্ত করব।’

জবাবে শফিউল বলেন, ‘টেন্ডার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

এরপর মেয়র কারণ দর্শানোর নোটিশ জারি করতে বলেন। কারণ সন্তোষজনক না হলে ওই প্রকৌশলীকে বরখাস্তের জন্য অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামানকে নির্দেশও দেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com