শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
এবার বিজেপি নেতার কেলেঙ্কারি ফাঁস

এবার বিজেপি নেতার কেলেঙ্কারি ফাঁস

ভারতের দামান-দিউয়ের বিজেপি সভাপতি গোপাল তান্ডেলের যৌন কেলেঙ্কারি ফাঁস হয়েছে। এক নারীর সঙ্গে ওই ভিডিওতে আপত্তিকর অবস্থায় দেখা গেছে তাকে। এরই মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। তবে গোপাল তান্ডেল এ বিষয়ে অভিযোগ অস্বীকার করেছেন।

ভিডিওতে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় বিজেপি সভাপতি গোপাল তান্ডেলকে। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে ওই নারীর সঙ্গে অশ্লীল ও আপত্তিকর অবস্থায় দেখা যায় তাকে।

অভিযোগ উঠেছে, বিজেপি নেতার অশ্লীল এই ভিডিও ভাইরাল করার জন্য একটি হানিট্র্যাপ গ্যাং যুক্ত রয়েছে। এমনকী অভিযোগ এ-ও যে, এই ভিডিওটির বিনিময়ে কোনো অর্থ না পাওয়ার কারণেই ভাইরাল করা হয়েছে। এটি ভাইরাল হওয়ার পর গোপাল তার মোবাইল বন্ধ করে রেখেছিলেন। তবে এ ঘটনা সংক্রান্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

কাকতালীয়ভাবে কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় সুরাটের কংগ্রেস নেতা দীনেশ কাচ্ছাদিয়ারও একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছিল। দীনেশ কাচ্ছাদিয়া ওই ভিডিওটির বিনিময়ে কোনো অর্থ দিতে অস্বীকার করেছিলেন।

অভিযোগ উঠেছে, সেই কারণে তারও ভিডিও ভাইরাল করা হয়েছিল। তবে সূত্রের খবর, যে গ্যাং হানিট্রাপ চালাচ্ছে তারা কোনো অর্থ না পেয়ে এ ধরনের ভিডিও ভাইরাল করার চেষ্টায় লেগে রয়েছে।

শুধু নেতা-মন্ত্রীরা নন। হানিট্র্যাপের ফাঁদে ভারতের নানা প্রান্তে আম পাবলিককেও শিকার হতে হচ্ছে। প্রতারণা ও ব্ল্যাকমেইল করারও নানান ঘটনা ঘটেছে। হানিট্র্যাপের মাধ্যমে যুবকরা ফোনে তাদের নানান বয়সের মানুষকে প্রতারণা করে জালিয়াতির শিকার করতে বাধ্য করছে। আর তারপরে তাদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com