শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
ক্যালিফোর্নিয়া স্ত্রী-৩ সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

ক্যালিফোর্নিয়া স্ত্রী-৩ সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে পারিবারিক কলহের জেরে নিজের তিন সন্তান ও স্ত্রীকে হত্যা করে, স্বামী নিজেও আত্মহত্যা করেছেন।

শনিবার (১৬ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগোর প্যারাডাইস হিলস মহল্লায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন পুলিশ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানায়, পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয়। তবে এ ঘটনায় আহত অপর এক সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান ডিয়াগোর পুলিশ ম্যাট ডবস এক সংবাদ সম্মেলনে বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হতে যাচ্ছিল বলে আমরা প্রথমিক তদন্তে জেনেছি। বিচ্ছেদ হওয়ার আগের দিন রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ প্রধান ডেভিড নিস্লিফট বলেন, এই দেশের প্রতিটি শহরে প্রতিদিনই পারিবারিক কলহের ঘটনা ঘটে। এমন কলহের জের ধরে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। নিহত স্বামীর বয়স আনুমানিক ৩১ বছর এবং স্ত্রী বয়স ২৯। মৃত তিন শিশুর বয়স যথাক্রমে ৩, ৯ এবং ১১ বছর।

ঘটনার দিন ভোরে গুলির শব্দ শুনে এক প্রতিবেশী ৯১১ নম্বরে ফোন করে পুলিশে জানান। পুলিশ ঘটনাস্থলে এসে ৬ জনকে মৃত উদ্ধার করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com