বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
মাধবপুরে ফেনসিডিল ভর্তি প্রাইভেট কারসহ দুই মাদক চোরাকারবারী গ্রেফতার

মাধবপুরে ফেনসিডিল ভর্তি প্রাইভেট কারসহ দুই মাদক চোরাকারবারী গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেটকার ভর্তি ফেনসিডিল সহ সংঘবদ্ধ মাদক চোরাকারবারীদলের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার তেলিয়াপাড়া রেল ষ্টেশন এলাকা থেকে জনতার সহায়তায় সড়কে বেরিকেট দিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল নরসিংদী জেলা সদরের উত্তর সাটিরপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোঃ শরীফ মিয়া (৩৩) ও একই এলাকার আব্দুল মোতালেবের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৫)। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ জানান গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম মোস্তাফা ও এসআই রাকিবুল হাসান ওই স্থানে অভিযান চালিয়ে জনতার সহায়তায় হলুদ রঙের ঢাকামেট্টো-প-১৪-৫৮৩৩ প্রাইভেটকার আটক করে। এ সময় প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল সহ উল্লেখিত ২ মাদক চোরাকারবারীকে গ্রেফতার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে এসআই রাকিবুল হাসান বাদী হয়ে গ্রেফতার ২ মাদক চোরাকারবারীর নাম ও পলাতকদের নাম উল্লেখ করে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com