সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর ন্যায়ভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠাই শহীদদের আত্মত্যাগের সম্মান : তারেক রহমান রমজানে নতুন সূচিতে চলবে হাইকোর্ট ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা নিয়ে নতুন সিদ্ধান্ত ইসির তারেক রহমানকে জামায়াত আমিরের ডিবেটের আমন্ত্রণ সংঘর্ষের পর শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ, নতুন ঘোষণা মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য: মাদক বিরোধী সভা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় আধিপত্যের জেরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে কিশোর নিহত ‘নারীদের ঘরে আটকে রাখার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত’

আজ বিশ্ব ক্যান্সার দিবস

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮

আজ বিশ্ব ক্যান্সার দিবস। পৃথিবীর অন্য দেশের মতো বাংলাদেশেও প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রতিবছর বিশ্বব্যাপী ৮০ লাখেরও বেশি মানুষ মৃত্যুবরণ করে, যার অর্ধেকেরই মৃত্যু হয় অপরিণত বয়সে। বাংলাদেশেও এই রোগের চিত্র আশঙ্কাজনক। সারা বিশ্বে মানুষের মৃত্যুর একটি অন্যতম কারণ ক্যান্সার।

দিবসটি উপলক্ষে আজ জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল, বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রাজধানীর বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করবে। এর মধ্যে শোভাযাত্রা, ক্যান্সারবিষয়ক পোস্টার ও ফেস্টুন প্রদর্শনী, আলোচনা সভা, ক্যান্সার রোগী ও সারভাইবারদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যতম।

এ ছাড়া বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হাসপাতালের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রধান অতিথি ও চলচ্চিত্র অভিনেতা আকবর হোসেন পাঠান (চিত্রনায়ক ফারুক) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com