বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
স্ত্রী হাসপাতালে, কলেজছাত্রীকে নিয়ে যুবলীগ কর্মী উধাও

স্ত্রী হাসপাতালে, কলেজছাত্রীকে নিয়ে যুবলীগ কর্মী উধাও

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে স্ত্রীকে হাসপাতালে রেখে কলেজছাত্রীকে নিয়ে নিরুদ্দেশ হয়েছেন যুবলীগ কর্মী শাহীন আলম (৩০)। এ দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহিন আলমের সাথে তুলাশন গ্রামের কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে শাহীন আলমের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায় শুক্রবার শাহীনের স্ত্রী রেহেনা বেগম বাড়িতে ডিটারজেন পাউডার পানিতে মিশিয়ে পান করে অসুস্থ হয়ে পড়েন। শাহীন আলম অসুস্থ স্ত্রীকে হাসপাতালে ভর্তি করে দিয়ে ওই দিনই সন্ধ্যার পর ওই শিক্ষার্থীকে নিয়ে নিরুদ্দেশ হন।

নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহীনের দুইটি সন্তান রয়েছে। এরপরেও এক কলেজছাত্রীকে নিয়ে নিরুদ্দেশ হয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com