বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
ঠাকুরগাঁওয়ে আজোও এক মাদক সেবীর সাজা দিলেন সদর ইউএনও

ঠাকুরগাঁওয়ে আজোও এক মাদক সেবীর সাজা দিলেন সদর ইউএনও

ঠাকুরগাঁও প্রতিনিধি : গতকাল শনিবার মাদকসেবী এক মেডিকেল কলেজ ছাত্রের মাদক সেবনের দায়ে এক মাসের সাজা প্রদানের এক দিনের মাথায় আজ রবিবার আবারও এক মাদকসেবীর সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট ও ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী আব্দুল্লাহ-আল-মামুন।


রবিবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় শহরের টাঙ্গন ব্রীজ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি।
এসময় গাঁজা সেবনের দায়ে সোহেল রানা (২৭) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্ত সোহেল রানা সদর উপজেলার রহিমানপুর নিবাসী নুরুল ইসলামের ছেলে ও পেশায় একজন কসাই।
অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম, পেশকার বজলুর রহমান সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com