বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
কুমিল্লায় টমেটো ক্ষেতে মিলল যুবতীর মরদেহ

কুমিল্লায় টমেটো ক্ষেতে মিলল যুবতীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বরুড়ায় টমেটো ক্ষেতের মধ্যে আমেনা আক্তার নামে এক যুবতীর (২৫) মরদেহ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের নবীপুর গ্রামের ওই টমেটো ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আমেনা ওই গ্রামের মাজেদ মিয়ার মেয়ে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বার্তা২৪.কমকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৎজিত বড়ুয়া। তিনি জানান, রাতে নবীপুর গ্রামের একটি টমেটো ক্ষেতে ওই যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এর পর পুলিশের একটি দল গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরো জানান, কিভাবে তার মৃত্যু হয়েছে বা মৃত্যুর আগে তার সঙ্গে কোন ঘটনা সংগঠিত হয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com