শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৯টি কার্ড পরিবর্তন করায় ইউপি সদস্যকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৯টি কার্ড পরিবর্তন করায় ইউপি সদস্যকে জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে নীতিমালা বর্হিভূতভাবে দূস্থ্য ও অসহায়দের জন্য সরকারি খাদ্যবান্ধব কর্মসুচির নয়টি কার্ড পরিবর্তন করায় এক ইউপি সদস্যকে জরিমানা করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের ওয়ার্ড মেম্বার মোঃ শহীদুল ইসলামকে এ জরিমানা করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

জানা যায়, আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার বেশকটি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসুচির চাল বিতরণ করা হয়। বিষয়টি পরিদর্শনে বের হন ইউএনও। এসময় সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ৯টি কার্ড নীতিমালা বর্হিভূতভাবে পরিবর্তন করায় ওয়ার্ড মেম্বার মোঃ শহীদুল ইসলামকে সরকারি নির্দেশনা অমান্য করায় ১০০০ টাকা জরিমানা করেন তিনি।

এছাড়াও এসময় তিনি সেই পুরানো কার্ড বহাল রাখার নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের নতুন করে পরিবর্তনকৃত সকল কার্ডের বিষয়ে রিপোর্ট দিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেন।

এসময় ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com