শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
করোনায় নতুন ৯ মৃত্যু , আরো শনাক্ত ৪৩৪

করোনায় নতুন ৯ মৃত্যু , আরো শনাক্ত ৪৩৪

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৪৩৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৩৮২ জনে দাঁড়াল। করোনায় আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১১০ জনের।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩,১২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২,৯৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯,৫৭৮টি। সুস্থ হয়ে উঠেছেন আরও দুজন। মোট সুস্থ রোগীর সংখ্যা ৮৭ জন।

গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২,৭৭৯টি নমুনা পরীক্ষা করে ৪৯২ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ২ হাজার ৯৪৮ জন হয়েছিল। ওই সময়ে আরও ১০ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছিল ১০১ জন। আক্রান্তদের মধ্যে সোমবার পর্যন্ত সুস্থ হয়ে উঠেছিলেন আরও ১০ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com